Skip to content

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪

ধারা ৭পরিচালনা পর্ষদ

বলবৎ

ধারা ৭

7. পরিচালনা পর্ষদ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:- (ক) সিনিয়র সচিব বা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন: (খ) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা; (গ) মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা; (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক মনোনীত উহার একজন মেম্বার ডাইরেক্টিং স্টাফ (এমডিএস); (ছ) মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, ঢাকা; (জ) অতিরিক্ত মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ঢাকা; (ঝ) চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা; (ঞ) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ময়মনসিংহ বিভাগ; (ট) পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; (ঠ) সরকার কর্তৃক মনোনীত অনধিক ৩ (তিন) জন প্রথিতযশা শিক্ষাবিদ যাহাদের মধ্যে ১ (এক) জন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক; (ড) মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপধারা (১) এর দফা (ঠ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ০৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোনো সদস্য সরকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন: আরও শর্ত থাকে যে, সরকার, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে, উক্তরূপে মনোনীত কোনো সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪