Skip to content

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫

ধারা ৮রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কার্যপরিধি

বলবৎ

ধারা ৮

8. রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কার্যপরিধি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) তফসিলে বর্ণিত আইন ও সংশ্লিষ্ট বিধির প্রয়োগ; (খ) কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির যথাযথ বাস্তবায়ন; (গ) আন্তর্জাতিক দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তির যথাযথ বাস্তবায়ন; (ঘ) বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারী) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) ক্যাডারের মানবসম্পদ ব্যবস্থাপনা; (ঙ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও তদাধীন দপ্তরসমূহের ক্যাডার বহির্ভূত মানবসম্পদ ব্যবস্থাপনা; (চ) করভিত্তি সম্প্রসারণের লক্ষ্যে করসেবা, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার করা এবং সকলকে করজালের মধ্যে আনয়ণে কার্যকর উদ্যোগ গ্রহণ; (ছ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন এবং লজিস্টিকস সংক্রান্ত কার্যক্রম; [(জ) রাজস্ব ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধি-বিধান, প্রজ্ঞাপন, রুলিং, নীতিমালা, স্থায়ী আদেশ ও অন্যান্য নির্দেশাবলী প্রণয়ন, সংশোধন ও উহাদের ব্যাখ্যা প্রদান;] (ঝ) রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমের দক্ষতা, কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন; (ঞ) অধীনস্থ অফিসসমূহের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা; [(ট) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং আন্তঃউইং ও রাজস্ব নীতি বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠা;] (ঠ) রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজস্ব নীতি বিভাগের সাথে সমন্বয় সাধন, দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অডিট ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা; এবং (ড) সসরকার কর্তৃক সময় সময় প্রদত্ত অন্য যেকোনো দায়িত্ব পালন।

  1. 7. দফা (জ) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৬ নং অধ্যাদেশ) এর ৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 8. দফা (ট) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৬ নং অধ্যাদেশ) এর ৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫