Skip to content

গণভোট অধ্যাদেশ, ২০২৫

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (ক) “কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কমিশন; (খ) “গণভোট” অর্থ এই অধ্যাদেশের অধীন অনুষ্ঠিতব্য গণভোট; (গ) “জুলাই জাতীয় সনদ” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দল ও জোটসমূহ এবং উক্ত কমিশন কর্তৃক স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ২০২৫; (ঘ) “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” অর্থ এই অধ্যাদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; (ঙ) “প্রিজাইডিং অফিসার” অর্থ ধারা ৬ এর অধীন নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনকারী কোনো সহকারী প্রিজাইডিং অফিসারও ইহার অন্তর্ভুক্ত হইবে; (চ) “পোলিং অফিসার” অর্থ ধারা ৬ এর অধীন নিয়োগকৃত পোলিং অফিসার; (ছ) “বিধি” অর্থ এই অধ্যাদেশের অধীন প্রণীত বিধি; (জ) “ভোটার তালিকা” অর্থ ভোটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬ নং আইন) এর অধীন প্রস্তুতকৃত ভোটার তালিকা; (ঝ) “ভোটার” অর্থ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি; (ঞ) “রিটার্নিং অফিসার” অর্থ ধারা ৫ এর অধীন নিয়োগকৃত রিটার্নিং অফিসার; (ট) “সহকারী রিটার্নিং অফিসার” অর্থ ধারা ৫ এর অধীন নিয়োগকৃত সহকারী রিটার্নিং অফিসার৷

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গণভোট অধ্যাদেশ, ২০২৫