গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫
ধারা ১৪ট্রাইব্যুনালের এখতিয়ার
ধারা ১৪
14. ট্রাইব্যুনালের এখতিয়ার (১) এই অধ্যাদেশের অধীন অপরাধ আমলে গ্রহণ ও বিচার করিবার এখতিয়ার ট্রাইব্যুনালের থাকিবে, যদি- (ক) অপরাধটি বাংলাদেশের এখতিয়ারাধীন ভূখণ্ডে, দূতাবাসে বা বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ, বিমান বা অন্য কোনো যানে সংঘটিত হয়; বা (খ) অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক হন; বা (গ) গুম হওয়া ব্যক্তি বাংলাদেশের নাগরিক হন। (২) যেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন ভূখণ্ডে উপস্থিত থাকেন, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক হউক বা না হউক, ট্রাইব্যুনালের তাহার বিচার চলিতে থাকিবে, যতক্ষণ না বাংলাদেশ কর্তৃক স্বীকৃত কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিকট উক্ত অভিযুক্ত ব্যক্তিকে সমর্পণ করা হয় কিংবা আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসারে বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের নিকট উক্ত অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর বা প্রত্যর্পণ করে।