গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “অভিযোগকারী” অর্থ এই অধ্যাদেশের অধীন অভিযোগ উত্থাপনকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান; (খ) “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” অর্থ International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধীন গঠিত ট্রাইব্যুনাল; (গ) “কনভেনশন” অর্থ জাতিসংঘের সাধারণ পরিষদে ২০০৬ সালের ২০ ডিসেম্বর গৃহীত এবং ২০১০ সালের ২৩ ডিসেম্বর কার্যকরকৃত গুম হইতে সকল ব্যক্তিকে সুরক্ষার নিমিত্ত আন্তর্জাতিক কনভেনশন; (ঘ) “কমিশন” অর্থ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৬২ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত কমিশন; (ঙ) “গোপন আটক কেন্দ্র” অর্থ এমন আটক কেন্দ্র, যাহা আইন দ্বারা অনুমোদিত নয় এবং যেখানে আটককৃত ব্যক্তির অবস্থান বা পরিণতি সম্পর্কে তাহার আত্মীয়স্বজন বা সন্ধান-প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠান অবগত নন; (চ) “গুম” অর্থ ধারা ৪ এর উপ-ধারা (১) এ বর্ণিত গুম; (ছ) “ট্রাইব্যুনাল” অর্থ এই অধ্যাদেশের ধারা ১৩ এর অধীন গঠিত ট্রাইব্যুনাল; (জ) “ফৌজদারী কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (ঝ) “ভুক্তভোগী” অর্থ গুম হওয়া ব্যক্তি, তাহার পরিবার বা উক্ত গুমের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি; (ঞ) “সরকারি কর্মচারী” অর্থ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি; (ট) “সংবিধান” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান; (ঠ) “শৃঙ্খলা-বাহিনী” অর্থ- (অ) সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী; (আ) পুলিশ বাহিনী; (ই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্যাটালিয়ন আনসার; বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); (উ) বাংলাদেশ কোস্ট গার্ড (কোস্ট গার্ড); (ঊ)সরকারি গোয়েন্দা সংস্থাসমূহ; (ঋ) সরকারি তদন্তকারী সংস্থাসমূহ; (এ) Armed Police Battalions Ordinance, 1979 (Ordinance No. XXV of 1979) এর অধীন গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বা অন্য কোনো বাহিনী; (ঐ) অনুরূপ যেকোনো বাহিনী বা সংস্থা; বা (ও) উল্লিখিত এক বা একাধিক বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী বা যৌথ বাহিনী।