Skip to content

ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬

ধারা ১৯বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎ

ধারা ১৯

19. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া সরকার নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধিমালা প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) জোন পরিবর্তনের বা জোনিং বহির্ভূত কাজে ভূমি ব্যবহার করিবার আবেদন ও নিষ্পত্তি প্রক্রিয়া; (খ) বিভিন্ন প্রকারের কৃষিভূমি চিহ্নিত করিবার প্রক্রিয়া; (গ) খসড়া জোনিং ম্যাপের কপি সংগ্রহের পদ্ধতি ও প্রদেয় ফি; (ঘ) স্পারসো এর সহায়তায় জোনিং ম্যাপের তথ্য সংগ্রহ ও হালনাগাদকরণ; (ঙ) ভূমির রেকর্ডীয় শ্রেণি পরিবর্তনে অনুমোদন প্রদান পদ্ধতি; (চ) কৃষিভূমি অকৃষি কাজে ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ; (ছ) কৃষিভূমি অকৃষিকাজে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে নিরপেক্ষ প্রভাব নিরূপণ পদ্ধতি; (জ) সাগর ও উপকূলীয় অঞ্চলের ভূমি সুরক্ষা; এবং (ঝ) এই আইনের অধীন অন্যান্য অপরাধ চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট অপরাধ সংঘটনের ক্ষেত্রে দণ্ড নির্ধারণ।

End of ধারা ১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬