মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬
ধারা ১৯সংঘবদ্ধ অভিবাসী চোরাচালানের অপরাধ ও উহার দণ্ড
বলবৎ
তৃতীয় অধ্যায় অভিবাসী চোরাচালান ও তদ্সংশ্লিষ্ট অপরাধসমূহ এবং দণ্ড
ধারা ১৯
19. সংঘবদ্ধ অভিবাসী চোরাচালানের অপরাধ ও উহার দণ্ড যদি অভিবাসী চোরাচালানের কোনো অপরাধ সংঘবদ্ধ অপরাধী চক্রের কর্মকাণ্ডের অংশ হিসাবে সংঘটিত হইয়া থাকে, তাহা হইলে অভিযুক্ত ব্যক্তি বা উক্ত চক্রের অভিযুক্ত প্রত্যেক সদস্য সর্বোচ্চ যাবজ্জীবন কিন্তু অন্যূন ৫ (পাঁচ) বৎসর সশ্রম কারাদণ্ডে এবং অন্যূন ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডণীয় হইবেন।
সূচিপত্র দেখুন: মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬