মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬
ধারা ২৩ভিকটিম বা সাক্ষীকে হুমকি, ইত্যাদি প্রদানপূর্বক তদন্ত বা বিচারকার্যে বিঘ্ন সৃষ্টি করিবার অপরাধ ও উহার দণ্ড
চতুর্থ অধ্যায় অন্যান্য অপরাধ ও দণ্ড, ইত্যাদি
ধারা ২৩
23. ভিকটিম বা সাক্ষীকে হুমকি, ইত্যাদি প্রদানপূর্বক তদন্ত বা বিচারকার্যে বিঘ্ন সৃষ্টি করিবার অপরাধ ও উহার দণ্ড (১) যদি কোনো ব্যক্তি মানব পাচার বা অভিবাসী চোরাচালানের শিকার কোনো ব্যক্তি বা তাহার পরিবারের কোনো সদস্যকে বা মামলার সাক্ষীকে হুমকি প্রদান, ভয়-ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ করিয়া কিংবা অন্য কোনোভাবে এই আইনের অধীন দায়েরকৃত কোনো মামলার তদন্ত বা বিচারকার্যে কোনোরূপ বিঘ্ন সৃষ্টি করেন, তাহা হইলে উহা হইবে অপরাধ। (২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৭ (সাত) বৎসর কিন্তু অন্যূন ৩ (তিন) বৎসর সশ্রম কারাদণ্ডে এবং অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।
সূচিপত্র দেখুন: মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬