Skip to content

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬

ধারা ৩৪প্রশাসনিক জরিমানা নির্ধারণে কতিপয় বিবেচ্য বিষয়

বলবৎঅষ্টম অধ্যায় কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের, প্রশাসনিক জরিমানা এবং উহার বিরুদ্ধে আপিল, ইত্যাদি

অষ্টম অধ্যায় কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের, প্রশাসনিক জরিমানা এবং উহার বিরুদ্ধে আপিল, ইত্যাদি

ধারা ৩৪

34. প্রশাসনিক জরিমানা নির্ধারণে কতিপয় বিবেচ্য বিষয় কর্তৃপক্ষ, প্রশাসনিক জরিমানা নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কতিপয় বিষয় বিবেচনা করিতে পারিবে, যথা:- (ক) দায়িত্ব পালনে ব্যর্থতার প্রকৃতি, ব্যাপ্তি, গুরুত্ব, সময় এবং ইহার পুনরাবৃত্তি; (খ) দায়িত্ব পালনে ব্যর্থতাজনিত উপাত্তধারীর সম্ভাব্য ক্ষতির পরিমাণ, এবং উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারীর লাভের সম্ভাব্য পরিমাণ; (গ) লঙ্ঘনের বিষয়ে উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারী কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে অনতিবিলম্বে কর্তৃপক্ষকে অবহিতকরণ; (ঘ) লঙ্ঘনের ঘটনা অবহিত হইবার পর উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারী কর্তৃক গৃহীত পদক্ষেপ; এবং (ঙ) কর্তৃপক্ষ কর্তৃক প্রবিধানের মাধ্যমে নির্ধারিত অন্য কোনো বিষয়।

End of ধারা ৩৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬