Skip to content

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬

ধারা ৪আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ৪

4. আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ (১) যদি বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাহিরে এই আইনের বিধান লঙ্ঘন করেন, যাহা বাংলাদেশে সংঘটন করিলে এই আইনের অধীন দণ্ডযোগ্য হইত, তাহা হইলে এই আইনের বিধানাবলী এইরূপে প্রযোজ্য হইবে, যেনো উক্ত লঙ্ঘনটি তিনি বাংলাদেশেই সংঘটন করিয়াছেন। (২) যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশের অভ্যন্তরে এই আইনের বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের বিধানাবলী এইরূপভাবে প্রযোজ্য হইবে, যেনো উক্ত লঙ্ঘনের সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশেই সংঘটিত হইয়াছে। (৩) যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের বাহিরে এই আইনের বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে এই আইনের বিধানাবলী এইরূপভাবে প্রযোজ্য হইবে, যেনো উক্ত লঙ্ঘনের সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশেই সংঘটিত হইয়াছে।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬