রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ১১পরামর্শক নিয়োগ ও কমিটি গঠন
বলবৎ
দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কার্যাবলি, ইত্যাদি
ধারা ১১
11. পরামর্শক নিয়োগ ও কমিটি গঠন (১) কর্তৃপক্ষ উহার কার্য সম্পাদনে সহায়তার জন্য, প্রয়োজনে, অভিজ্ঞ কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরামর্শ বা সহযোগিতা গ্রহণ করিতে এবং পরামর্শক বা বিশেষজ্ঞ নিয়োগ প্রদান করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা প্রদানের জন্য লিখিত আদেশ দ্বারা, সময় সময়, বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করিতে পারিবে।