রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৪কর্তৃপক্ষ প্রতিষ্ঠা
বলবৎ
দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কার্যাবলি, ইত্যাদি
ধারা ৪
4. কর্তৃপক্ষ প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) (Rajdhani Unnayan Kartripakkha) নামে একটি কর্তৃপক্ষ থাকিবে। (২) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইন বা তদ্ধীন প্রণীত বিধি বা প্রবিধান সাপেক্ষে, ইহার স্থাবর বা অস্থাবর অথবা উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।