রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৫৩ইমারত বা দেওয়াল অপসারণ না করিবার দণ্ড
বলবৎ
নবম অধ্যায় বিধি-নিষেধ, অপরাধ, দণ্ড ও বিচার
ধারা ৫৩
53. ইমারত বা দেওয়াল অপসারণ না করিবার দণ্ড কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকার মধ্যে যদি কোনো ইমারত বা দেওয়ালের মালিক কর্তৃপক্ষের সহিত স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ইমারত বা দেওয়াল অপসারণ না করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি পাকা ইমারত বা দেওয়ালের জন্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে এবং কাঁচা ইমারত বা দেওয়ালের জন্য অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।