Skip to content

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ৬৮প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎদশম অধ্যায় বিবিধ

দশম অধ্যায় বিবিধ

ধারা ৬৮

68. প্রবিধান প্রণয়নের ক্ষমতা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে, যথা:— (ক) কর্মচারীদের চাকরি, আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত; (খ) কর্মচারী কল্যাণ তহবিল, গোষ্ঠি বিমা; (গ) রাজউকের তহবিল বিনিয়োগ; (ঘ) রাস্তা, খেলার মাঠ, জলাধার, পার্ক ও উন্মুক্ত স্থান রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা; (ঙ) লিজগ্রহীতা সমিতি ব্যবস্থাপনা; (চ) অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ব্যবস্থাপনা; (ছ) অভিযোগ, সংক্ষুব্ধতা ও বিরোধ নিষ্পত্তি; এবং (জ) অন্যান্য।

End of ধারা ৬৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬