নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৬কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি
দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ৬
6. কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি (১) কর্তৃপক্ষ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:— (ক) একজন চেয়ারম্যান; (খ) ৪ (চার) জন সদস্য; (গ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বা তদ্কর্তৃক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক; (ঙ) জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ বা তদকর্তৃক মনোনীত একজন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার; (চ) গণপূর্ত অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং (ছ) স্থাপত্য অধিদপ্তর কর্তৃক মনোনীত অন্যূন নির্বাহী স্থপতি পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং (জ) প্রধান নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। (২) কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং উপ-ধারা (১) এর দফা (খ)-তে বর্ণিত ৪ (চার) জন সদস্য কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মচারী হইবেন।