ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৪৯বিচার, ইত্যাদি
বলবৎ
পঞ্চম অধ্যায় বিধি-নিষেধ, অপরাধ, দণ্ড, বিচার, ইত্যাদি
ধারা ৪৯
49. বিচার, ইত্যাদি (১) এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচারের ক্ষেত্রে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (২) Code of Criminal Procedure, 1898 এ যাহা কিছুই থাকুক না কেন- (ক) এই আইনের অধীন সংঘটিত অপরাধসমূহ প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে; এবং (খ) প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইনে বর্ণিত যেকোনো অর্থদণ্ড আরোপ করিতে পারিবে।