Skip to content

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,— (১) “কর্পোরেশন” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন; (২) “কর্মচারী” অর্থ কর্পোরেশনের কোনো কর্মচারী; (৩) “কাঠ” অর্থ Forest Act, 1927 (Act No. XVI of 1927)-এর section 2(6) এ সংজ্ঞায়িত কাঠ; (৪) “চেয়ারম্যান” অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (৫) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (৬) “পরিচালক” অর্থ কর্পোরেশনের পরিচালক; (৭) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (৮) “পরিবেশ” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন)-এর ধারা ২(ঘ)-এ সংজ্ঞায়িত পরিবেশ; (৯) “বনজসম্পদ” অর্থ Forest Act, 1927 (Act No. XVI of 1927)-এর section 2 (4) এ সংজ্ঞায়িত বনজসম্পদ; (১০) “বনজশিল্পপণ্য” অর্থ কাঠ, বাঁশ, বেত ও অন্যান্য বনজসম্পদ দ্বারা উৎপাদিত পণ্য; (১১) “রাবার” অর্থ রাবার গাছ হইতে প্রাপ্ত ও আহরিত রাবার কষ, ট্রিলেইস-কাপলাম্প (Treelace-Cuplump), মাডলাম্প (Mudlump) বা অনুরূপ উপাদানসহ রাবার শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত রিবড্ স্মোকড শিট (Ribbed Smoked Sheet), টেকনিক্যালি স্পেসিফাইড রাবার (Technically Specified Rubber) বা অনুরূপ রাবার; (১২) “শিল্পপণ্য” অর্থ প্রাকৃতিক রাবার দ্বারা তৈরি টায়ার, টিউব, জুতা, পাইপ, গাম, ফোম, গ্যাসকেট, নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্য ও যন্ত্রপাতির কভার, বিভিন্ন যানবাহন ও শিল্প কারখানার খুচরা যন্ত্রাংশ, রাবার কাঠ, বাঁশ, বেত বা অন্যান্য বনজসম্পদ দ্বারা উৎপাদিত এবং বৃক্ষ বা অন্যান্য বনজসম্পদ প্রক্রিয়াজাত করিয়া রূপগত পরিবর্তনের মাধ্যমে উৎপাদিত পণ্য বা সামগ্রী; (১৩) “শিল্প ইউনিট” অর্থ কর্পোরেশন কর্তৃক পরিচালিত ইউনিট, প্ল্যান্ট বা কারখানা যেখানে কাঠ, কাঠজাত পণ্য, শিল্পপণ্য, প্রাকৃতিক রাবার বা রাবার ব্যবহার করিয়া বোর্ড বা আসবাবপত্র বা অন্য কোনো সামগ্রী তৈরি করা হয়; এবং (১৪) “সদস্য” অর্থ পরিচালনা পর্ষদের সদস্য।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬