Skip to content

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬

ধারা ২৪কর্পোরেশনের আওতাধীন রাবার বাগানের অভ্যন্তরীণ পথ ব্যবস্থাপনা

বলবৎ

ধারা ২৪

24. কর্পোরেশনের আওতাধীন রাবার বাগানের অভ্যন্তরীণ পথ ব্যবস্থাপনা কর্পোরেশন উহার আওতাধীন রাবার বাগানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে রাবার বাগানের অভ্যন্তরস্থ যেকোনো পাবলিক বা প্রাইভেট চলাচল পথ বন্ধ এবং অনুরূপ পথের জন্য উপযুক্ত ও সুবিধাজনক বিকল্প চলাচল পথের ব্যবস্থা করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, বন অধিদপ্তর বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে এই বিধানের কোনো কিছুই বাধাগ্রস্ত করিবে না।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬