Skip to content

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬

ধারা ২৬কোম্পানি গঠন এবং সংঘস্মারক ও সংঘবিধির সংশোধন

বলবৎ

ধারা ২৬

26. কোম্পানি গঠন এবং সংঘস্মারক ও সংঘবিধির সংশোধন (১) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, বনজশিল্পপণ্য, শিল্পপণ্য বা সামগ্রী উৎপাদনের লক্ষ্যে কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)-এর অধীন পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোম্পানি গঠনের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত কোম্পানির মূলধন কাঠামো অনুসরণ করিতে হইবে। (২) কর্পোরেশন, সরকারের অনুমোদনক্রমে, প্রয়োজনে, কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)-এ যাহা কিছুই থাকুক না কেন, উহার কোনো কোম্পানির সংঘস্মারক (Memorandum of Association) এবং সংঘবিধি (Articles of Association) সংশোধন করিতে পারিবে।

End of ধারা ২৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬