Skip to content

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ৯চেয়ারম্যানের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ৯

9. চেয়ারম্যানের দায়িত্ব ও কার্যাবলি (১) চেয়ারম্যান কর্তৃপক্ষের সার্বক্ষণিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি— (ক) এই আইন, বিধি ও প্রবিধানের বিধান অনুসারে কর্তৃপক্ষের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রশাসন পরিচালনার জন্য দায়ী থাকিবেন; (খ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদন করিবেন। (২) কর্তৃপক্ষের চেয়ারম্যান, লিখিত আদেশ দ্বারা, তাহার ক্ষমতা, কোনো সদস্য বা কর্মচারীকে প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, আর্থিক ক্ষমতা অর্পণের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট ও সরকারের আর্থিক ক্ষমতা অর্পণ (Delegation of Financial Powers) সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬