রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৬৬ক্ষতিপূরণ প্রদানে কর্তৃপক্ষের সাধারণ ক্ষমতা
বলবৎ
অষ্টম অধ্যায় বিবিধ
ধারা ৬৬
66. ক্ষতিপূরণ প্রদানে কর্তৃপক্ষের সাধারণ ক্ষমতা কর্তৃপক্ষ এই আইনে সুস্পষ্টভাবে বর্ণিত হয় নাই এইরূপ ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে এই আইন, বিধি বা প্রবিধানের কোনো বিধানের অধীন কর্তৃপক্ষ, চেয়ারম্যান, সদস্য বা উহার কোনো কর্মচারীর উপর ন্যস্তকৃত দায়িত্ব পালনকালে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে কর্তৃপক্ষ উক্ত ব্যক্তিকে যুক্তিসংগত ক্ষতিপূরণ প্রদান করিতে পারিবে।