Skip to content

আমানত সুরক্ষা আইন, ২০২৬

ধারা ১১আমানত সুরক্ষা তহবিলের উৎস

বলবৎতৃতীয় অধ্যায় আমানত সুরক্ষা তহবিলের উৎস, ব্যবহার, ইত্যাদি

তৃতীয় অধ্যায় আমানত সুরক্ষা তহবিলের উৎস, ব্যবহার, ইত্যাদি

ধারা ১১

11. আমানত সুরক্ষা তহবিলের উৎস নিম্নলিখিত উৎস হইতে প্রাপ্ত অর্থ আমানত সুরক্ষা তহবিলের উৎস হিসাবে বিবেচিত হইবে, যথা:— (ক) সদস্য প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত প্রারম্ভিক প্রিমিয়াম, নিয়মিত প্রিমিয়াম এবং বিশেষ প্রিমিয়াম; (খ) সদস্য প্রতিষ্ঠান হইতে এই আইনের অধীন আরোপিত ও সংগৃহীত জরিমানা; (গ) আমানত সুরক্ষা তহবিল (ব্যাংক কোম্পানি) এর ক্ষেত্রে ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ এর অধীন প্রতিষ্ঠিত আমানত বীমা ট্রাস্ট তহবিলের জমাকৃত সমুদয় অর্থ; (ঘ) আমানত সুরক্ষা তহবিল (ফাইন্যান্স কোম্পানি) এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, সরকার, বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রাথমিক তহবিল (seed funding); (ঙ) বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; (চ) অবসায়িত সদস্য প্রতিষ্ঠানের পরিসম্পদ এবং হস্তান্তরগ্রহীতা হইতে সমন্বয়কৃত অর্থ; এবং (ছ) ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আমানত সুরক্ষা আইন, ২০২৬