ধারা ২৬তহবিল হইতে ব্যয়িত অর্থের সমন্বয়
বলবৎ
চতুর্থ অধ্যায় সুরক্ষিত আমানত পরিশোধ
ধারা ২৬
26. তহবিল হইতে ব্যয়িত অর্থের সমন্বয় কোনো সদস্য প্রতিষ্ঠান অবসায়নের ক্ষেত্রে, এই আইনের ধারা ১৬ এর উপ-ধারা (১) এর অধীন সুরক্ষিত আমানত পরিশোধে ব্যয়িত অর্থ, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এ উল্লিখিত দাবির অগ্রাধিকারভিত্তিক তালিকা অনুযায়ী, অবসায়িত সদস্য প্রতিষ্ঠানের পরিসম্পদ হইতে সুরক্ষিত আমানতকারীগণের অধিকার হস্তান্তরের মাধ্যমে সমন্বয় করিবে।