Skip to content

আমানত সুরক্ষা আইন, ২০২৬

ধারা ৮ট্রাস্টি বোর্ড, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় আমানত সুরক্ষার দায়িত্ব ও কর্তৃত্ব এবং এতদ্সংক্রান্ত ব্যবস্থাপনা

দ্বিতীয় অধ্যায় আমানত সুরক্ষার দায়িত্ব ও কর্তৃত্ব এবং এতদ্সংক্রান্ত ব্যবস্থাপনা

ধারা ৮

8. ট্রাস্টি বোর্ড, ইত্যাদি (১) আমানত সুরক্ষা তহবিল পরিচালনা ও প্রশাসনের জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকিবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ (Board of Directors) তহবিলের ট্রাস্টি বোর্ড হিসাবে দায়িত্ব পালন করিবে। (২) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুমোদন করিবে, যথা:— (ক) এই আইন বাস্তবায়নার্থে প্রবিধানমালা ও নীতিমালা প্রণয়ন; (খ) প্রতি ৩ (তিন) বৎসরে অন্তত একবার সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা পর্যালোচনাপূর্বক পুননির্ধারণ; (গ) সুরক্ষিত আমানত পরিশোধ; (ঘ) ধারা ১৬ এর উপ-ধারা (২) ও (৬) অনুসারে ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি রেজল্যুশনে আর্থিক সহায়তা প্রদানের জন্য তহবিল হইতে অর্থ ব্যয়; (ঙ) প্রিমিয়াম হার নির্ধারণ পদ্ধতি; (চ) নিয়মিত প্রিমিয়াম হার নির্ধারণ; (ছ) প্রারম্ভিক ও বিশেষ প্রিমিয়াম হার নির্ধারণ; (জ) তহবিলের পরিমাণ নির্ধারণ; (ঝ) তহবিলের অর্থ বিনিয়োগের জন্য বার্ষিক বিনিয়োগ পরিকল্পনা ও নীতি প্রণয়ন; (ঞ) বিনিয়োগ নীতির আওতায় ঝুঁকি মূল্যায়ন ও তারল্য সংরক্ষণ প্রতিবেদন; (ট) তহবিলের আয় ও ব্যয় সংক্রান্ত বার্ষিক বাজেট; (ঠ) তহবিল পরিচালনা ও প্রশাসন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ; (ড) নিরীক্ষক নিয়োগ; (ঢ) দেশীয় ও আন্তর্জাতিক উৎস হইতে কারিগরি, প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা গ্রহণ; এবং (ণ) প্রয়োজন সাপেক্ষে, ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি এবং সদস্য প্রতিষ্ঠানের ইসলামী শাখা বা উইন্ডোর জন্য পৃথক কমিটি গঠন। (৩) আমানত সুরক্ষা বিভাগ, ট্রাস্টি বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করিবে এবং সংশ্লিষ্ট সকলের জন্য the Official Secrets Act, 1923 (Act No. XIX of 1923) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আমানত সুরক্ষা আইন, ২০২৬