ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে— (১) “অধ্যক্ষ” অর্থ সংযুক্ত কলেজের প্রশাসনিক প্রধান; (২) “আচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৩) “উচ্চ শিক্ষা কো-অর্ডিনেটর” অর্থ কোনো একাডেমিক ডিপার্টমেন্টের সমন্বয়ক; (৪) “উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৫) “উপ-উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য; (৬) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৭) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ২০ এ উল্লিখিত কর্তৃপক্ষ; (৮) “কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission; (৯) “কলেজ শিক্ষক” অর্থ সংযুক্ত কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক; (১০) “কেন্দ্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণভাবে প্রতিষ্ঠিত অন্যান্য কেন্দ্র; (১১) “ট্রেজারার” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার; (১২) “ডিসিপ্লিন” অর্থ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এইরূপ বিষয়ের সকল শিক্ষকের সমন্বয়ে গঠিত ডিসিপ্লিন; (১৩) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (১৪) “প্রবিধান” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রবিধানমালা; (১৫) “বিধি” অর্থ বিশ্ববিদ্যালয়ের বিধিমালা; (১৬) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৪ এর অধীন স্থাপিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি; (১৭) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (১৮) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক বা বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি; (১৯) “শিক্ষার্থী” অর্থ বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজের কোনো একাডেমিক প্রোগ্রামে নিবন্ধিত শিক্ষার্থী; (২০) “স্কুল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থাপনার সহিত সম্পর্কিত বিভিন্ন ডিসিপ্লিনের সমন্বিত কাঠামো; (২১) “সিন্ডিকেট” অর্থ ধারা ২৪ এর অধীন গঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (২২) “সিলেকশন বোর্ড” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী নিয়োগের সুপারিশ প্রদানের জন্য গঠিত বোর্ড; (২৩) “সংবিধি” অর্থ বিশ্ববিদ্যালয়ের সংবিধি; (২৪) “সংযুক্ত কলেজ” অর্থ এই আইনের অধীন বিশ্ববিদ্যালয়ের সহিত একাডেমিকভাবে সংযুক্ত স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের ঢাকা মহানগরের ৭ (সাত)টি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) যাহারা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঠ্যক্রম, পরীক্ষা ও সনদ প্রদানের বিধান অনুসরণ করে; এবং (২৫) “হেড অব স্কুল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ‘স্কুল’ এর প্রধান।