Skip to content

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬

ধারা ২৫সিন্ডিকেটের সভা

বলবৎ

ধারা ২৫

25. সিন্ডিকেটের সভা (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, সিন্ডিকেট উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সিন্ডিকেটের সভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে হইবে, তবে প্রয়োজনে উক্ত সভা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করিয়া সম্পন্ন করা যাইবে। (৩) অন্যূন ৩ (তিন) মাসে সিন্ডিকেটের একটি সভা অনুষ্ঠিত হইবে। (৪) উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যেকোনো সময় সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করিতে পারিবেন। (৫) উপাচার্য সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করিবেন।

End of ধারা ২৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬