Skip to content

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬

ধারা ৫৮সংযুক্ত কলেজ সম্পর্কিত সাধারণ বিধান

বলবৎ

ধারা ৫৮

58. সংযুক্ত কলেজ সম্পর্কিত সাধারণ বিধান (১) সংযুক্ত কলেজসমূহ সর্বসাধারণের শিক্ষাপ্রতিষ্ঠান হইবে। (২) প্রত্যেক সংযুক্ত কলেজের অধ্যক্ষ উহার অভ্যন্তরীণ প্রশাসন ও শৃঙ্খলার জন্য দায়ী থকিবেন। (৩) কোনো সংযুক্ত কলেজ কর্তৃক ধার্যকৃত শিক্ষার্থী বেতন ও অন্যান্য ফিস বিশ্ববিদ্যালয়ের এতদ্‌সম্পর্কিত বিধি-বিধান দ্বারা নির্ধারিত হইবে। (৪) সংযুক্ত প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধি, বিধি, ও প্রবিধান মানিয়া চলিবে। (৫) প্রত্যেক সংযুক্ত কলেজ সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের টার্ম, অবকাশ ও ছুটির সহিত সামঞ্জস্য বিধান করিয়া চলিবে। (৬) প্রত্যেক সংযুক্ত কলেজ বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত রেজিস্টার ও রেকর্ডপত্র সংরক্ষণ করিবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক, সময় সময়, নির্দেশিত তথ্যাবলি সরবরাহ করিবে। (৭) প্রত্যেক সংযুক্ত কলেজ প্রতি বৎসর ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের কাজকর্মের একটি প্রতিবেদন উপাচার্যের নিকট পেশ করিবে যাহাতে শিক্ষকসংখ্যা, ব্যবস্থাপনা, ইত্যাদি ক্ষেত্রে কোনো পরিবর্তন হইয়া থাকিলে উহার বিবরণ ও প্রেক্ষিত, ছাত্রসংখ্যা, আয়-ব্যায়ের হিসাব এবং অন্যান্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্যাদি সন্নিবেশিত থাকিবে।

End of ধারা ৫৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬