Skip to content

জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা আইন, ২০২৬

ধারা ৫জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নীতি নির্ধারণী বোর্ড

বলবৎদ্বিতীয় অধ্যায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নীতি নির্ধারণী বোর্ড

দ্বিতীয় অধ্যায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নীতি নির্ধারণী বোর্ড

ধারা ৫

5. জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নীতি নির্ধারণী বোর্ড (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান করিয়া নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নীতি নির্ধারণী বোর্ড নামে একটি বোর্ড থাকিবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী -চেয়ারম্যান; (খ) মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়-সদস্য; (গ) মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সদস্য; (ঘ) মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সদস্য; (ঙ) মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সদস্য; (চ) মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়-সদস্য; (ছ) মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়-সদস্য; (জ) মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়-সদস্য; (ঝ) মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়- সদস্য; (ঞ) মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ-সদস্য; (ট) মুখ্যসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়-সদস্য; (ঠ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক- সদস্য; (ড) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ- সদস্য; (ঢ) নির্বাহী চেয়ারম্যান- সদস্য; (ণ) সচিব, নির্বাচন কমিশন সচিবালয়- সদস্য; (ত) স্পিকার কর্তৃক মনোনীত জাতীয় সংসদের দুইজন সদস্য, তন্মধ্যে একজন হইবেন সরকারি দল হইতে, এবং অন্যজন হইবেন বিরোধী দলের-সদস্য; (থ) সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ডেটা সায়েন্টিস্ট/সলিউশন আর্কিটেক্ট, ডেটা গভর্নেন্স এবং ইন্টারঅপারেবিলিটি এক্সপার্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা/লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এক্সপার্ট, ডেটা সেন্টার ও ক্লাউড এক্সপার্ট, উপাত্ত ব্যবস্থাপনা বিষয়ক আইন বিশেষজ্ঞ- প্রতিটি ক্ষেত্র হইতে ১ জন করিয়া সরকার কর্তৃক মনোনীত ৬ (ছয়) জন বিশেষজ্ঞ সদস্য (subject matter expert), যাহার মধ্যে অন্তত দুইজন হইবেন মহিলা-সদস্য; এবং (দ) নাগরিক সমাজ বা মানবাধিকার সম্পর্কিত সংগঠন হইতে সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি- সদস্য। (২) নির্বাহী চেয়ারম্যান, বোর্ডের সদস্য-সচিব হিসাবে দায়িত্ব পালন করিবেন, এবং বোর্ডের কার্যসম্পাদনে কর্তৃপক্ষকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন। (৩) উপ-ধারা (১) এর দফা (থ) ও (দ) এর অধীন মনোনীত কোনো ব্যক্তির নির্ধারিত মেয়াদ শেষ হইবার পূর্বে বিধিতে নির্ধারিত পদ্ধতি অনুসরণে, সরকার, তাহাকে সদস্যপদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে, এবং তদস্থলে অন্য একজন সদস্য মনোনীত করিবে।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা আইন, ২০২৬