Skip to content

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ১৩ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন

বলবৎ৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

ধারা ১৩

13. ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন (১) কর্তৃপক্ষ ইহার অধিক্ষেত্রাধীন এলাকাকে, সমুদ্র বন্দর, শিল্প-বাণিজ্যিক ও আধুনিক নগর হিসাবে গড়িয়া তুলিবার জন্য ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করিতে উক্ত এলাকাকে সমুদ্র বন্দর ও লজিস্টিক হাব; শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব; বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং আধুনিক টাউনশিপ ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ এলাকা হিসাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করিয়া ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত শিল্প ও ম্যানুফকচারিং এর জন্য চিহ্নিত হাবকে নিম্নবর্ণিত এলাকা হিসাবে চিহ্নিত করিতে পারিবে, যথা:— (ক) রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যাহা-রপ্তানিমুখী শিল্পের জন্য নির্ধারিত; (খ) স্থানীয় প্রক্রিয়াকরণ এলাকা- দেশীয় বাজার চাহিদা মিটাইবার লক্ষ্যে প্রতিষ্ঠিত শিল্পের জন্য নির্ধারিত; (গ) বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা সংবলিত এলাকা। (৩) উপ-ধারা (১) এ উল্লিখিত আধুনিক টাউনশিপ ও আনুষঙ্গিক সুবিধা সংবলিত এলাকাকে নিম্নরূপভাবে চিহ্নিত করিতে পারিবে, যথা:— (ক) বিদেশি বিনিয়োগকারি ও বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সুবিধা সংবলিত সংরক্ষিত এলাকা; (খ) আধুনিক টাউনশিপ, স্বাস্থ্য শিক্ষা ও বিনোদন এলাকা; (গ) বাণিজ্যিক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, সভা, কনফারেন্স, এক্সজিবিশন (Exhibition) সেন্টার, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান ইত্যাদি; (ঘ) উদ্যান, খেলার মাঠ, ইকো পার্ক ও পর্যটন ইত্যাদি;

End of ধারা ১৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬