Skip to content

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ২১মহাপরিকল্পনা লঙ্ঘন করিয়া ভূমি ব্যবহারে নিষেধাজ্ঞা, ইত্যাদি

বলবৎ৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

ধারা ২১

21. মহাপরিকল্পনা লঙ্ঘন করিয়া ভূমি ব্যবহারে নিষেধাজ্ঞা, ইত্যাদি (১) মহাপরিকল্পনা লঙ্ঘন করিয়া বা উহাতে চিহ্নিত বা উল্লিখিত উদ্দেশ্য ব্যতিরেকে অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভূমি ব্যবহার করা যাইবে না। (২) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন এবং নির্মাণকার্য মহাপরিকল্পনার সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে।

End of ধারা ২১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬