Skip to content

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ২৩পরিদর্শন, অনুসন্ধান, মনিটরিং ও প্রতিবেদন দাখিল

বলবৎ৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

ধারা ২৩

23. পরিদর্শন, অনুসন্ধান, মনিটরিং ও প্রতিবেদন দাখিল এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান— (ক) যেকোনো শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করিতে পারিবে এবং উক্ত পরিদর্শনের প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট পেশ করিতে পারিবে; (খ) যেকোনো শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ করিয়া উহা পরিদর্শন বা উহাতে কোনো অনুসন্ধান পরিচালনা করিতে পারিবে এবং উক্তরূপ প্রবেশ, পরির্দশন বা অনুসন্ধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদান করিবে; (গ) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহ ত্রৈমাসিক/ষান্মাসিক ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন বিষয়ে কর্তৃপক্ষের নিকট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দাখিল করিবে এবং কর্তৃপক্ষ, প্রয়োজনে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করিবে।

End of ধারা ২৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬