মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৩১কর্তৃপক্ষ ও বরাদ্দ গ্রহীতার মধ্যে বিরোধ নিষ্পত্তি
বলবৎ
চতুর্থ অধ্যায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি
ধারা ৩১
31. কর্তৃপক্ষ ও বরাদ্দ গ্রহীতার মধ্যে বিরোধ নিষ্পত্তি (১) কর্তৃপক্ষ এবং বরাদ্দ গ্রহীতার মধ্যে কোনো বিরোধ পরিলক্ষিত হইলে কর্তৃপক্ষ উহা পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিরোধ নিষ্পত্তি করা সম্ভব না হইলে সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করিতে হইবে।