মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৩৩কতিপয় আইনের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদানের ক্ষমতা
বলবৎ
পঞ্চম অধ্যায় কর্তৃপক্ষের বিশেষ ক্ষমতা, বিশেষ ক্ষেত্রে অব্যাহতি প্রদান, ইত্যাদি
ধারা ৩৩
33. কতিপয় আইনের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদানের ক্ষমতা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিনিয়োগ আকর্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অন্তরায় দূরীকরণার্থ প্রয়োজনীয় ও সমীচীন বিবেচিত হইলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো ব্যক্তিকে বিদ্যমান কোনো আইনের সকল বিধান বা যেকোনো বিধানের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।