Skip to content

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ৩৬কর্তৃপক্ষের তহবিল

বলবৎষষ্ঠ অধ্যায় কর্তৃপক্ষের তহবিল এবং হিসাবরক্ষণ ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় কর্তৃপক্ষের তহবিল এবং হিসাবরক্ষণ ইত্যাদি

ধারা ৩৬

36. কর্তৃপক্ষের তহবিল (১) কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:— (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (খ) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন প্লট বা ভবন বরাদ্দ বা ইজারা হইতে প্রাপ্ত অর্থ; (গ) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন ভবন বা ভবনের স্পেস ভাড়া হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) স্থানীয় আয়, রেট, টোল, ফি ও সার্ভিস চার্জ বাবদ প্রাপ্ত অর্থ; (ঙ) সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব হইতে প্রাপ্ত মুনাফা; এবং (চ) গভর্নিং বোর্ড কর্তৃক অনুমোদিত যে-কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) কর্তৃপক্ষের নামে তৎকর্তৃক অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে উক্ত তহবিলের অর্থ জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে: তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক প্রাপ্ত অনুদানের অর্থ জমা রাখিবার ক্ষেত্রে সরকার কর্তৃক, সময় সময়, প্রণীত বিধিবিধান প্রযোজ্য হইবে। ব্যাখ্যা।– ‘তফসিলি ব্যাংক’ অর্থ Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972) এর Article 2 এর clause (j)-তে সংজ্ঞায়িত Scheduled Bank | (৩) প্রচলিত আর্থিক বিধিবিধান এবং সরকার কর্তৃক সময় সময়, প্রণীত বিধিবিধান অনুসরণপূর্বক, কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, সদস্য, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও ভাতা এবং কমিটির সদস্যগণের সম্মানি এবং কর্তৃপক্ষের কার্যাবলি পরিচালনায় প্রয়োজনীয় অন্যান্য ব্যয়সহ, কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ব্যয়, তহবিল হইতে নির্বাহ করা যাইবে।

End of ধারা ৩৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬