মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ৪১ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান
বলবৎ
সপ্তম অধ্যায় বিবিধ
ধারা ৪১
41. ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান (১) বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে, কর্তৃপক্ষ উহার অধিক্ষেত্রাধীন এলাকায় ব্যাংকিং বা আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করিতে পারিবে। (২) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে, কর্তৃপক্ষ উহার অধিক্ষেত্রাধীন এলাকায় বিমা কার্যক্রম পরিচালনার জন্য কোনো বিমা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করিতে পারিবে।