বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬
ধারা ১১বিপদাপন্ন (Threatened), প্রায়-বিপদাপন্ন (Near Threatened), ন্যূনতম বিপদাপন্ন (Least Concern) প্রজাতি নির্ধারণ
বলবৎ
তৃতীয় অধ্যায় বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষা
ধারা ১১
11. বিপদাপন্ন (Threatened), প্রায়-বিপদাপন্ন (Near Threatened), ন্যূনতম বিপদাপন্ন (Least Concern) প্রজাতি নির্ধারণ বৈজ্ঞানিক উপাত্ত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিধান বা প্রথা অনুসরণপূর্বক, প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, বৈজ্ঞানিক কমিটির সহিত পরামর্শক্রমে, তফসিল ১(ক), তফসিল ১(খ), তফসিল ১(গ), তফসিল ২ ও তফসিল ৩ এ উল্লিখিত কোন কোন প্রজাতির বা উপ-প্রজাতির বন্যপ্রাণী বা তফসিল ৪ এ উল্লিখিত কোন কোন উদ্ভিদ বিপদাপন্ন, প্রায়-বিপদাপন্ন, ন্যূনতম বিপদাপন্ন তাহা নির্ধারণ করিবেন।