বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬
ধারা ৩০লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট বাতিল ও স্থগিতকরণ
বলবৎ
পঞ্চম অধ্যায় পারমিট, লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট
ধারা ৩০
30. লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট বাতিল ও স্থগিতকরণ কোনো লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট গ্রহীতা এই আইন বা বিধি বা লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট এর কোনো শর্ত ভঙ্গ করিলে, প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট গ্রহীতাকে, যুক্তিসংগত কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া, লাইসেন্স এবং পজেশন সার্টিফিকেট স্থগিত বা বাতিল করিতে পারিবে।