Skip to content

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬

ধারা ৩৮গ্রেফতারকৃত ব্যক্তিকে মুচলেকায় মুক্তি প্রদানের ক্ষমতা

বলবৎসপ্তম অধ্যায় জব্দকরণ, প্রবেশ, গ্রেফতার ইত্যাদির ক্ষমতা

সপ্তম অধ্যায় জব্দকরণ, প্রবেশ, গ্রেফতার ইত্যাদির ক্ষমতা

ধারা ৩৮

38. গ্রেফতারকৃত ব্যক্তিকে মুচলেকায় মুক্তি প্রদানের ক্ষমতা সহকারী বন সংরক্ষক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তা, যিনি নিজে অথবা যাহার অধস্তন বা সহযোগী কোনো কর্মকর্তা ধারা ৩৭ এর অধীন কোনো ব্যক্তিকে গ্রেফতার করিয়াছেন, তিনি, এইরূপ ব্যক্তি কর্তৃক মামলাটি বিচারের এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট যদি এবং যখন প্রয়োজন হয় হাজির হইবার শর্তে মুচলেকা সম্পাদন করিলে, এইরূপ ব্যক্তিকে মুক্তি প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তি এই আইনের অধীন জামিন অযোগ্য কোনো অপরাধ করিয়াছেন বলিয়া সন্দেহ হয়, সেই ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না।

End of ধারা ৩৮. Not in the index for this Act: তফসিল (entries ['23'] garbled by the font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬