Skip to content

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬

ধারা ৪৯কোম্পানি, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

বলবৎঅষ্টম অধ্যায় অপরাধ, জরিমানা ও দণ্ড

অষ্টম অধ্যায় অপরাধ, জরিমানা ও দণ্ড

ধারা ৪৯

49. কোম্পানি, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন কোনো কোম্পানি কর্তৃক এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে কোম্পানির এমন প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপক, অংশীদার, কর্মকর্তা এবং কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। ব্যাখ্যা।-এই ধারায়- (ক) “কোম্পানি” অর্থ কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) এ সংজ্ঞায়িত কোনো কোম্পানি এবং কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমিতি, সংঘ এবং সংগঠনও ইহার অন্তর্ভুক্ত হইবে; এবং (খ) “পরিচালক” অর্থ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে উহার কোনো অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যও অন্তর্ভুক্ত।

End of ধারা ৪৯. Not in the index for this Act: তফসিল (entries ['23'] garbled by the font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬