বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬
ধারা ৮দায়িত্ব অর্পণ
দ্বিতীয় অধ্যায় প্রশাসনিক ও আর্থিক ব্যবস্হাপনা
ধারা ৮
8. দায়িত্ব অর্পণ (১) দেশের বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর কল্যাণ, নিরাপত্তা, উন্নয়ন ও ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব নিম্নবর্ণিত কর্মকর্তাগণের উপর ন্যস্ত থাকিবে, যথা:- (ক) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (খ) অতিরিক্ত প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (গ) যুগ্মপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (ঘ) উপপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (ঙ) বন্যপ্রাণী ওয়ার্ডেন। (২) বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন হিসাবে দায়িত্ব পালন করিবেন এবং দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষকগণ এবং পরিচালক, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাগণ যথাক্রমে অতিরিক্ত প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, যুগ্মপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, উপপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন ও বন্যপ্রাণী ওয়ার্ডেন হিসাবে দায়িত্ব পালন করিবেন। (৩) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন প্রয়োজনে এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাহার অধস্তন কর্মকর্তাদের ক্ষমতা অর্পণ করিতে পারিবেন।