জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন, ২০২৬
ধারা ১০জুলাই গণঅভ্যুত্থানে শহিদের তালিকা প্রকাশ, সংশোধন, হালনাগাদ, ইত্যাদি
বলবৎ
তৃতীয় অধ্যায় তালিকা, চিকিৎসা, অর্থিক সহায়তা, পুনর্বাসন, ইত্যাদি
ধারা ১০
10. জুলাই গণঅভ্যুত্থানে শহিদের তালিকা প্রকাশ, সংশোধন, হালনাগাদ, ইত্যাদি (১) সরকার, ০১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং ৪৮.০০.০০০০.০০৪.৩৭.২৪৩.২০২৫.০৩ দ্বারা সরকারি গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে যে ৮৩৪ (আটশত চৌত্রিশ) জন শহিদের তালিকা প্রকাশ করিয়াছে উহা এই আইনের অধীন প্রণীত ও প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) সরকার, প্রয়োজনে, উপ-ধারা (১) এ উল্লিখিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদের তালিকা, সময় সময়, সংশোধন ও হালনাগাদ আকারে প্রকাশ করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন, ২০২৬