জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন, ২০২৬
ধারা ২সংজ্ঞা
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে— (ক) “অধিদপ্তর” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’; (খ) “আর্থিক সহায়তা” অর্থ সরকার কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাকে প্রদেয় এককালীন ও মাসিক অনুদান; (গ) “চিকিৎসা সহায়তা” অর্থ জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের প্রদেয় চিকিৎসা সহায়তা; (ঘ) “জুলাই গণঅভ্যুত্থান” অর্থ ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে ছাত্রজনতার সম্মিলিত বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত গণঅভ্যুত্থান; (ঙ) “জুলাই গণঅভ্যুত্থানে শহিদ” অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে মৃত্যুবরণকারী ব্যক্তি; (চ) “জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার” অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হইয়াছেন এমন ব্যক্তির স্বামী বা স্ত্রী, ঔরসজাত বা গর্ভজাত সন্তান, মাতা ও পিতা; (ছ) “জুলাই যোদ্ধা” অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত ছাত্রজনতা; (জ) “তৎকালীন সরকার” অর্থ ৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের অব্যবহিত পূর্বে ক্ষমতাসীন সরকার; (ঝ) “পুনর্বাসন” অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শহিদ হইয়াছেন এমন ব্যক্তির পরিবারের এক বা একাধিক সদস্য এবং আহত জুলাই যোদ্ধার অনুকূলে গৃহীত নিম্নবর্ণিত এক বা একাধিক কার্যক্রম, যথা:- (১) শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; বা (২) তাঁহার দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক উপার্জনমুখী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা; বা (৩) যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা; বা (৪) আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বা অনুরূপ সুবিধাদি প্রদান; বা (৫) প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান; (ঞ) “মহাপরিচালক” অর্থ অধিদপ্তর এর মহাপরিচালক; (ট) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (ঠ) “সরকার” অর্থ এই আইনে বর্ণিত কোনো কার্য সম্পাদনের জন্য Rules of Business, 1996 এর Schedule-I (Allocation of Business Among the Different Ministries and Divisions) অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সূচিপত্র দেখুন: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন, ২০২৬