Skip to content

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬

ধারা ১১পুনরুদ্ধার পরিকল্পনার সহিত সমন্বয়

বলবৎদ্বিতীয় অধ্যায় রেজল্যুশনের কর্তৃত্ব, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় রেজল্যুশনের কর্তৃত্ব, ইত্যাদি

ধারা ১১

11. পুনরুদ্ধার পরিকল্পনার সহিত সমন্বয় বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগসমূহ নিয়মিত ভিত্তিতে প্রতিটি সিস্টেমিক দিক হইতে গুরুত্বপূর্ণ (systemically important) ব্যাংকের পুনরুদ্ধার পরিকল্পনা সম্পর্কে ধারা ৬ এর অধীন প্রতিষ্ঠিত বিভাগকে হালনাগাদ তথ্য প্রদান করিবে: তবে শর্ত থাকে যে, যদি সিস্টেমিক দিক হইতে গুরুত্বপূর্ণ ব্যাংকসহ অন্য কোনো তফসিলি ব্যাংকের পুনরুদ্ধার পরিকল্পনায় উল্লেখযোগ্য দুর্বলতা অথবা উহার বাস্তবায়নে তাৎপর্যপূর্ণ প্রতিবন্ধকতা চিহ্নিত হয়, তাহা হইলে অবিলম্বে উহা ধারা ৬ এর অধীন প্রতিষ্ঠিত বিভাগকে অবহিত করিতে হইবে।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬