Skip to content

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ১০২২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৭৭ এর সংশোধন

বলবৎতৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

তৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

ধারা ১০২

102. ২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৭৭ এর সংশোধন উক্ত আইনের ধারা ১৭৭ এর- (ক) উপ-ধারা (১) এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ক) সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যেকোনো কোম্পানি;”; (খ) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৩) উপ-ধারা (১) এর অধীন পূর্ববর্তী ০৩ (তিন) মাসের জন্য প্রযোজ্য রিটার্ন নিম্নবর্ণিত সময়ে দাখিল করিতে হইবে, যথা:- অর্থবৎসরের তারিখ যে মাসের জন্য প্রযোজ্য (১) (২) ২৫ অক্টোবর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২৫ জানুয়ারি অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২৫ এপ্রিল জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ ২৫ জুলাই এপ্রিল, মে ও জুন: তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে উপর্যুক্ত সারণীতে উল্লিখিত তারিখ সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটির দিন সেইক্ষেত্রে পরবতী কর্মদিবসে উক্ত রিটার্ন দাখিল করিতে হইবে।”।

End of ধারা ১০২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬