Skip to content

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ১০৬২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৮৫ এর সংশোধন

বলবৎতৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

তৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

ধারা ১০৬

106. ২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৮৫ এর সংশোধন উক্ত আইনের ধারা ১৮৫ এর উপ-ধারা (২) এর- (ক) দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ক) যেইক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হইবার পর রিটার্ন দাখিল করা হইয়াছে; এবং”; (খ) দফা (খ) এ উল্লিখিত “করদিবসে বা করদিবসের পূর্ববর্তী কোনো দিনে” শব্দগুলির পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

End of ধারা ১০৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬