অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ১১০২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৯৭ এর সংশোধন
তৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
ধারা ১১০
110. ২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৯৭ এর সংশোধন উক্ত আইনের ধারা ১৯৭ এর- (ক) উপ-ধারা (১) এর - (অ) দফা (খ) এ উল্লিখিত “উপ-ধারা (১) অনুসারে কোনো রিটার্ন অডিটের জন্য নির্বাচন” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “উপ-ধারা (২) এর অধীন কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্ন অডিটের নিমিত্ত নির্বাচন বা উপ-ধারা (৩) এর অধীন অডিটের নিমিত্ত অনুমোদন” শব্দগুলি ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে; (আ) দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(গ) যেই করবর্ষে কোনো রিটার্ন ধারা ১৭৫ এর উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হইয়াছে উক্ত করবর্ষ শেষ হইবার পরবর্তী ২ (দুই) করবর্ষ;” (ই) দফা (ঘ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঙ) সংযোজিত হইবে, যথা:- “(ঙ) ধারা ১৭২ এর উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারি করা হইলে যে করবর্ষে নোটিশ জারি করা হইয়াছে উহা শেষ হইবার পরবর্তী ১ (এক) করবর্ষ।”; (খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বৎসরে” শব্দগুলির পরিবর্তে “করবর্ষে” শব্দগুলি এবং “বৎসরের” শব্দগুলির পরিবর্তে “করবর্ষের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।