Skip to content

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ১৪৭২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩২ এর সংশোধন

বলবৎচতুর্থ অধ্যায় কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর সংশোধন

চতুর্থ অধ্যায় কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর সংশোধন

ধারা ১৪৭

147. ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ৩২ এর সংশোধন উক্ত আইনের ধারা ৩২ এর- (ক) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা: “(৩) কোনো শুল্ক, কর বা অন্যান্য চার্জ প্রদেয় তারিখের মধ্যে পরিশোধিত না হইলে, উক্ত শুল্ক, কর বা অন্যান্য চার্জের উপর, উহা পরিশোধযোগ্য বা প্রদেয় হইবার সর্বশেষ তারিখ হইতে আরম্ভ করিয়া উহা পরিশোধিত হইবার তারিখ পর্যন্ত মাসিক ১ (এক) শতাংশ সরল হারে সুদ পরিশোধ করিতে হইবে: ব্যাখ্যা।-এই উপ-ধারার উদ্দেশ্যে পূরণকল্পে, “পরিশোধিত হইবার তারিখ পর্যন্ত” অর্থ নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে নিষ্পন্নাধীন সময়সহ পরিশোধের দিন পর্যন্ত, যাহা ২৪ (চব্বিশ) মাসের অধিক নহে।”; (খ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “বার্ষিক ১০ (দশ) শতাংশ” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “মাসিক ১ (এক) শতাংশ” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

End of ধারা ১৪৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬