Skip to content

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ১৫৩২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭১ এর সংশোধন

বলবৎচতুর্থ অধ্যায় কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর সংশোধন

চতুর্থ অধ্যায় কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর সংশোধন

ধারা ১৫৩

153. ২০২৩ সনের ৫৭ নং আইনের ধারা ১৭১ এর সংশোধন উক্ত আইনের ধারা ১৭১ এর উপ-ধারা (১) এর টেবিলের ক্রমিক নং- (ক) ৫ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “অন্যূন সমপরিমাণ কিন্তু” শব্দগুলি বিলুপ্ত হইবে; (খ) ৯ এর বিপরীতে কলাম (৪) এর দফা (ক) ও (খ) এ উল্লিখিত “অন্যূন দ্বিগুণ কিন্তু অনধিক চারগুণ পরিমাণ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থানে “অন্যূন সমপরিমাণ কিন্তু অনধিক দ্বিগুণ পরিমাণ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) ১০ এর কলাম (৪) এ উল্লিখিত “পণ্যের উপর আরোপ উপর আরোপণীয়” শব্দগুলির পরিবর্তে “পণ্যের উপর আরোপণীয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ঘ) ১১ এর বিপরীতে কলাম (৪) এর দফা (১) এ উল্লিখিত “অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা কিন্তু অনধিক ২ (দুই) লক্ষ টাকা” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে “অনধিক ২ (দুই) লক্ষ টাকা” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; (ঙ) ২১ এর কলাম (২) এ উল্লিখিত “চর্তুদশ অধ্যায়” শব্দদ্বয়ের পরিবর্তে “চতুর্দশ অধ্যায়” শব্দদ্বয় প্রতিস্থাপিত হইবে; (চ) ২৩ এর কলাম (৩) এর- (অ) ক্রমিক (১) এর বিপরীতে কলাম (৪) এর দফা (খ) এ উল্লিখিত “উভয়বিধ দণ্ড দণ্ডনীয়” শব্দগুলির পরিবর্তে “উভয়বিধ দণ্ডে দণ্ডনীয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (আ) ক্রমিক (২) এর বিপরীতে কলাম (৪) এর দফা (খ) এ উল্লিখিত “৩ (মাস)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৩ (তিন) মাস” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ছ) ৩৮ এর কলাম (৩) এর দফা (খ) এর প্রান্তস্থিত শব্দ “রাখেন” এর পর “,” চিহ্ন সন্নিবেশিত হইবে; (জ) দ্বিতীয়বার উল্লিখিত ক্রমিক নং “৪২” ক্রমিক নং “৪৩” হিসেবে পুনঃসংখ্যায়িত হইবে।

End of ধারা ১৫৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬