অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ১৬২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮৫ এর সংশোধন
দ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ১৬
16. ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮৫ এর সংশোধন উক্ত আইনের ধারা ৮৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত সারণীর- (ক) ক্রমিক নং (চ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “৫ (পাঁচ) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “২ (দুই) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) ক্রমিক নং (জ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ” শব্দগুলির পরিবর্তে “অন্যূন ৩০ (ত্রিশ) শতাংশ এবং অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) শতাংশ” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (গ) ক্রমিক নং (ণ) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “১ (এক) লক্ষ টাকা মাত্র” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “২৫ (পঁচিশ) হাজার টাকা মাত্র” সংখ্যাগুলি, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।