Skip to content

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ২২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

বলবৎদ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

দ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ২

2. ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর¾ (ক) দফা (১৪) এর পরিবর্তে নিম্নরূপ দফা (১৪) প্রতিস্থাপিত হইবে, যথা:¾ “(১৪) “আপিল ট্রাইব্যুনাল” অর্থ কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২২৫ এর অধীন প্রতিষ্ঠিত কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল;”; (খ) দফা (১৮) এর¾ (অ) উপ-দফা (ক) এ উল্লিখিত “অনুষ্ঠান” শব্দের পরিবর্তে “প্রোগ্রাম” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং (আ) উপ-দফা (চ) এ উল্লিখিত “ক্রীড়া” শব্দের পরিবর্তে “গেইমস” শব্দ প্রতিস্থাপিত হইবে; (গ) দফা (৩০) এর উপ-দফা (খ) এর পর নিম্নরূপ নূতন উপ-দফা (গ) সংযোজিত হইবে, যথা:¾ “(গ) নির্মাণ সংস্থা, যোগানদার এবং ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থার ক্ষেত্রে ষান্মাসিক সময়কাল, যাহা জুন, ৩০ বা ডিসেম্বর, ৩১ এ সমাপ্তি ঘটে; তবে, কোনো উৎসে কর্তনকারী সত্তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।”; (ঘ) দফা (৫৭) এর শর্তাংশে উল্লিখিত “দফা (ঘ) এর” শব্দগুলি, বর্ণ ও বন্ধনী বিলুপ্ত হইবে; (ঙ) দফা (৬০) এর পর নিম্নরূপ নূতন দফা (৬০ক) সন্নিবেশিত হইবে, যথা:¾ “(৬০ক) “পণ্য ঘোষণা” অর্থ কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২ এর উপ-ধারা (৩১) এ সংজ্ঞায়িত পণ্য ঘোষণা;”; (চ) দফা (৭০) বিলুপ্ত হইবে; (ছ) দফা (৭৮) এর উপ-দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:¾ “(ক) ধারা ২৮ এ উল্লিখিত মূসক আরোপযোগ্য মূল্য; বা”; (জ) দফা (৮৪) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৮৪) প্রতিস্থাপিত হইবে, যথা:¾ “(৮৪) “কাস্টমস আইন” অর্থ কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) বা তদধীন প্রণীত কোন বিধি বা প্রদত্ত কোন আদেশ;”; (ঝ) দফা (৮৮) বিলুপ্ত হইবে; এবং (ঞ) দফা (১০৩) এর উপ-দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দটি বিলুপ্ত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন উপ-দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:¾ “(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা”।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬